“অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি”- বিসিবি পরিচালক ফারুক আহমেদ

Oplus_131072
thai foods

খাসখবর খেলা ডেস্ক: বিশ্বকাপ খেলতে না পারা নিয়ে এবার মুখ খুলেছেন বিসিবি পরিচালক ফারুক আহমেদও। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি বলে আবারও স্পষ্ট করেছেন তিনি। 

thai foods

ফারুক আহমেদ আরও বলেন, ক্রিকেটার অথবা বিসিবি কর্তাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।

একদিন আগেই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে বড় খবর দেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে সরাসরি মিথ্যুক বলেও মন্তব্য করেন তিনি।

ফারুক আহমেদ জানান, সরকার পরিবর্তন হলেও বোর্ডের পরিবর্তন হঠাৎ করে আসবে না। ক্রীড়া প্রতিমন্ত্রী বুঝে-শুনে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

বিসিবির এই পরিচালক আরও জানান, সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ড সব সময় চায়। আগে বিভিন্ন কারণে তা সম্ভব না হলেও এবার সম্ভাবনা রয়েছে। বিসিবি সেভাবেই চেষ্টা করে যাচ্ছে। দেশে ফিরে ম্যাচ খেলার সম্ভাবনা বেশি সাকিবের বলেও জানান তিনি। তবে ফারুক আহমেদ বলেন, ‘যদিও কাজটা দ্রুত হওয়ার সম্ভাবনা কম।’

খখ/মো মি

আগেবৈশ্বিক শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের
পরেপদ হারাচ্ছেন আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম