রাজধানীসহ দেশের আট বিভাগেই ভারী বর্ষণের সতর্কবার্তা

Oplus_131072
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

thai foods

বুধবার (২৯ এপ্রিল) এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

আবহাওয়া অধিদফতরের এই কর্মকর্তা জানান, এই সময়ের মধ্যে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আরও জানান, আগামী ৪ থেকে ৫ দিন দেশে ভারী বর্ষণ, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৫ মে থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

খখ/মো মি

আগেসংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী
পরেমমতার তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি