পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে নরেন্দ্র মোদির দল বিজেপি

বিজেপি এগিয়ে ১৯৫ আসনে, তৃণমূল ৯৫ আসনে
thai foods

খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্যমতে, পশ্চিমবঙ্গে সর্বোচ্চ আসন জিতে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির দল বিজেপি। 

thai foods

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকা আসনসংখ্যার দিক দিয়ে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছে বিরোধীদল বিজেপি।

এখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর ১২টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৫ আসনে। আর তৃণমূল ৯৫ আসনে এগিয়ে।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই রাজ্যে তার দল বিজেপি সরকার গঠন করবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, (বাংলাদেশ সময় এগারোটায়) পশ্চিমবঙ্গে ১৬৯ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এখন পর্যন্ত আসন পেয়েছে ১০৯টি।

আশা করা হয়েছিল, স্থানীয় সময় ১২টার মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে। কিন্তু পূর্ণাঙ্গ ফলাফল পেতে আরো অনেক সময় লাগবে।

পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যগুলোর মধ্যে আসামে এগিয়ে আছে ওই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি। আর তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট, কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে।

আসামের ১২৬টি আসনের মধ্যে ৯৭টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২৪টি আসনে। আর বাকি একটিতে এগিয়ে এআইইউডিএফ।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআই

খখ/মো মি

আগেপুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর