হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু, ২ মাসে মৃত্যু ছাড়াল ৪৫১ জনে

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৮ জন ও নিশ্চিত হামে মারা গেছে ৪ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ জন।

thai foods

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৭৪ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৭৭ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৪১৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৫ হাজার ৬১১ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৯৭ জন ও আক্রান্ত ৩০ হাজার ১৩৪ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত ।

খখ/মো মি

আগেচট্টগ্রামে এনসিপির ২২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ
পরে“যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন”-ডোনাল্ড ট্রাম্প