খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক পারভেজ আলীকে।
শনিবার (৩০ মে) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি পতেঙ্গা মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে, পারভেজ আলী সিএমপিতে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, পতেঙ্গা মডেল থানার বর্তমান ওসি মোস্তফা আহমেদকে সিএমপির সদর দপ্তরে ইন্সপেক্টর (অপারেশনস) পদে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, পতেঙ্গা মডেল থানার নতুন ওসি পারভেজ আলী গত ২০২১ ও ২০২২ সালে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি থানা এবং কাউখালি থানার অফিসার ইনচার্জ হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
খখ/মো মি


