সিএমপির ডবলমুরিং থানা পুলিশের অভিযান: পরিত্যক্ত ভবন থেকে লুট হওয়া ১টি টরাস পিস্তল, ৮ রাউন্ড গুলি উদ্ধার

Oplus_131072
thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিংয়ে একটি পরিত্যক্ত শিক্ষা ভবন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি টরাস পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে থানা পুলিশ।

thai foods

রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ডবলমুরিং মডেল থানার আওতাধীন আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অপারেশন অফিসার এসআই মহসিন উদ্দিন রুবেল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভবনটির দ্বিতীয় তলায় একটি কালো শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ পিস্তলটি, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায়।

অভিযানে অংশ নেন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলাম, এসআই মহসিন উদ্দিন রুবেল, এএসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই হিরু মিয়া, এএসআই আব্দুল আল মামুন, এএসআই আব্দুল হাই বাবলু, এএসআই কামাল হোসেন।

ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ ফয়সল জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খখ/মো মি

আগেচট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশের অভিযান: ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী দুবাই  মান্নান গ্রেফতার
পরেককরোচ জনতা পার্টি দমাতে এবার লাল হিট জনতা পার্টি