সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘যশ'(ইয়েস); সতর্কতা জারি

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ সুপার সাইক্লোনে রূপ নিয়ে ঘূর্ণিঝড় ‘যশ'(ইয়েস) ২৬ মে খুলনা উপকূলে আঘাত হানতে পারে। এব্যাপারে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আর দূর্যোগ মন্ত্রণালয়ও ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুুতি গ্রহণ করেছে।

thai foods

এদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপ সৃষ্টি হওয়ায় ২৩ মে রবিবার গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী ২৬ মে নাগাদ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ এবং দেশের খুলনা উপকূলে পৌছাতে পারে।

এদিকে আজ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফলে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে গভীর সাগরে চলাচল না করতে বলা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ব্রক্ষ্মপুত্র,গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে,যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

যমুনা ও পদ্মা নদীর পানি সমতল এবং আপার মেঘনা অববাহিকার সুরমা ছাড়া অন্যান্য প্রধান নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। এছাড়া প্রধান সব নদ-নদীর পানি সমতল বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, পর্যবেক্ষণাধীন ১০১ টি পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৪৩ টির,হ্রাস পেয়েছে ৩২ টির,অপরিবর্তিত রয়েছে ৪ টির,গেজ পাঠ পাওয়া যায়নি ২২ টির এবং তথ্য পাওয়া যায়নি ২২ টির।

খখ/মো মি

আগেকক্সবাজারে প্রবাসীকে পিটিয়ে হত্যা করলো বউ-শ্বশুর-শাশুড়ি-শ্যালক-শ্যালিকা!
পরেলা লিগা জিতলো ‘আতলেতিকো মাদ্রিদ’