৩য় ধাপে প্রকাশিত হলো ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤৩য় ধাপে প্রকাশিত হলো ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৩য় ধাপে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকায় স্থান পেয়েছেন আট বিভাগের ৩৮৮ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

thai foods

সোমবার (০৭ জুন) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৩ হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের ১ হাজার ১৮০ জন, খুলনা বিভাগের ২ হাজার ২৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৪৩৭ জন, রংপুর বিভাগের ৭৬৮ জন এবং সিলেট বিভাগের ২৭৫ জন বীর মুক্তিযোদ্ধার নাম এসেছে।

এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।

এর আগে গত ২৫ মার্চ ১ম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন এবং ২য় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

খখ/ মো মি

আগেহেফাজতের ৩৩ সদস্যের নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত যারাঃ বাদ পড়লেন কারা?
পরে‘জাতির পিতা সব সময় বলতেন, ৬ দফা মানেই এক দফা- অর্থাৎ স্বাধীনতা’-প্রধানমন্ত্রী