করোনায় শনাক্ত আরও বেড়েছেঃ মৃত্যু ৩৬, শনাক্ত ২৫৩৭

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤ দেশে আজ করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও শনাক্ত আরও বেড়েছে।দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৯৪৯ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জনে।

thai foods

এর আগেরদিন মঙ্গলবার (৮ জুন) দেশে করোনায় ৪৪ জনের মৃত্যুর হয়েছিল এবং ২ হাজার ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজ মৃত্যু কমলেও শনাক্ত আরও বেড়েছে।

বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ৫৬৯ জন। ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬০৪ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৮৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬ জন। এছাড়া চট্টগ্রামে ৬, রাজশাহীতে ৯, খুলনায় ১০, সিলেটে ১ ও রংপুর ৪ জন মারা গেছেন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১০টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৩২টি, জিন এক্সপার্ট ৪৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৩৩৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ৬০৪টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৮৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৬ হাজার ৭৯১টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ১৯ জন নারী। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১ হাজার ৯২ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫১৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ ৪২ হাজার ৫৬৫ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ২০ হাজার ২৫৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২২ হাজার ৩০৮ জন।

খখ/মো মি

আগেএকসঙ্গে ১০ সন্তানের জন্ম দিলেন দক্ষিণ আফ্রিকার গোসিয়াম!
পরেবিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট, ঢাবি, ব্র্যাক ও নর্থ সাউথ!