পিতৃহারা হলেন অপি করিম

অপি করিমের বাবা আর নেই
thai foods

খাসখবর বিনোদন ডেস্ক : কবি ও লেখক সৈয়দ আব্দুল করিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পিতৃহারা হলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম।

thai foods

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

অপি করিমের ঘনিষ্ঠজন অভিনেতা শামীম শাহেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপি করিমের স্বামী স্থপতি এনামুল করিম নির্ঝর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৫ মার্চ) বাদ জোহর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সৈয়দ আবদুল করিমকে সমাহিত করা হবে।

খখ/প্রিন্স

আগেসন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
পরেভারত থেকে আরো ১২ লাখ ডোজ করোনার টিকা আসছে কাল!