মানিকছড়িতে মক্তবের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম গ্রেফতার

thai foods

খাসখবর পার্বত্য চট্টগ্রাম ডেস্ক➤ খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে মক্তবের এক ছাত্রীকে (১৪) ধর্ষণ করার অভিযোগ উঠেছে মসজিদের এক ইমামের বিরুদ্ধে। ধর্ষণের অভিযোগে মাওলানা মো. ওয়াছি উদ্দিন (২৬) নামের মসজিদের এই ইমামকে গ্রেফতার করেছে মানিকছড়ি থানা পুলিশ।

thai foods

গ্রেফতারকৃত ওয়াছি উদ্দিন ফটিকছড়ির ভুজপুরের চানপুর গ্রামের মো. আলী হোসেনের ছেলে। ওয়াছি দীর্ঘ দিন যাবত মানিকছড়ির গাড়ীটানা এলাকার গরমছড়ি জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

মানিকছড়ি থানা পুলিশ জানায়, মেয়েকে ধর্ষণের অভিযোগে বুধবার (২৮ জুলাই) মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের পিতার দায়ের করা মামলায় ওই ইমামকে গ্রেফতার করা হয়। মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে বুধবার (২৮ জুলাই) খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও স্থানীয় ইউপি মেম্বার আব্দুল মতিন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ওই শিশু শিক্ষার্থীকে (মক্তব ছাত্রী) জিজ্ঞাসাবাদ করলে সে ইমামের সাথে অনৈতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করে। সে জনপ্রতিনিধিদের বলে, ‘হুজুর অনেক আগ থেকে আমাকে মোবাইল ফোনে ম্যাসেজে প্রেমের প্রস্তাব দেয় এবং একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এসময় ইমাম মো. ওয়াছি উদ্দিন ম্যাসেজের কথা স্বীকার করলেও অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেন। জনপ্রতিনিধিদের পরামর্শে ওই ছাত্রীর পিতা আব্দুল আহাদ বাদি হয়ে মসজিদের ইমাম মাওলানা ওয়াছি উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মানিকছড়ি থানায় বুধবার (২৮ জুলাই) মামলা (মামলা নং- ৪, তারিখ- ২৮.৭.২০২১) দায়ের করেন।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহনূর আলম গণমাধ্যমকে বলেন, ধর্ষণ মামলার আসামি মাওলানা মো. ওয়াছি উদ্দিনকে গ্রেফতার করে বুধবার(২৮ জুলাই) খাগড়াছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে এবং মেডিকেল পরীক্ষার জন্য ভিকটিমকে পাঠানো হয়েছে জেলা সদর হাসপাতালে।

খখ/মো মি

আগে‘দেশে করোনায় মৃত্যুর হার ভারতের চেয়ে বেশি’-ওবায়দুল কাদের
পরেকরোনায় মৃত্যু ছাড়ালো ২০ হাজারেঃ সর্বোচ্চ শনাক্ত ১৬২৩০, মৃত্যু ২৩৭