৫ বিশিষ্ট নারী পেলেন বঙ্গমাতা পদক

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤ এ বছর ৫ বিশিষ্ট নারী পেয়েছেন ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’। নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য তাদের এই পদক দেয়া হলো।

thai foods

রবিবার (৮ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রবিবার (৮ আগস্ট) সকালে এ পদক দেয়া হয়।

পদক দেওয়ার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

এবার দুজন মরণোত্তর পদক পেয়েছেন। তাদের মধ্যে ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে ব্রাহ্মণবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম ও ‘শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া’ ক্যাটাগরিতে টাঙ্গাইলের জয়া পতি।

এ ছাড়াও পদক পেয়েছেন ‘কৃষি ও পল্লি উন্নয়নে’ পাবনার কৃষি উদ্যোক্তা নুরুন্নাহার বেগম, ‘রাজনীতিতে’ কুমিল্লার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এবং ‘গবেষণায়’ নেত্রকোণার লেখক ও গবেষক নাদিরা জাহান (সুরমা জাহিদ)।

পদকপ্রাপ্তদের প্রত্যেককে দেয়া হয় ১৮ ক্যারেট মানের ৪০ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র।

খখ/মো মি

আগেদেশে ১দিনে প্রয়োগ হলো রেকর্ড ২৮ লাখ করোনা টিকা
পরে‘বঙ্গবন্ধুর সারাজীবনের সহযোদ্ধা ছিলেন বঙ্গমাতা’-ওবায়দুল কাদের