খাসখবর সংগঠন ডেস্ক➤ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে-ড্যাব চট্টগ্রাম ও জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম, করোনা মহামারীতে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ করে যাচ্ছে।
সংগঠন গুলোর সার্বিক সহযোগিতায় করোনা মহামারীর এই ক্রান্তিকালে চট্টগ্রামবাসীর পাশে থেকে নিয়মিতভাবে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ এবং পরামর্শ প্রদানের লক্ষ্যে গঠন করেছে কোভিড হেল্প সেন্টার।
বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি এবং নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক, চমেক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. কাজী মাহবুব আলম, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার কার্যকরী কমিটির সদস্য ডা. বেলায়েত হোসেন ঢালী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা জাহিদুল করিম কচি।
এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মালেক ফারুকী, চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রিপন মাহমুদ, চট্রগ্রাম মহানগর যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত দায়িত্ব সদস্য সাজ্জাদ খাঁন, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির প্রচারের দায়িত্বপ্রাপ্ত সদস্য মইনুদ্দিন খাঁন রাজীব এবং নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সদস্য আহমেদুল ইসলাম সাদ।
খখ/মো মি


