হালিশহর থানার নতুন ওসি মো. জহির উদ্দিন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হয়েছেন ইন্সপেক্টর মো. জহির উদ্দিন।

thai foods

শুক্রবার (২৭ মে) রাতে হালিশহর থানার নতুন ওসি হিসেবে ইন্সপেক্টর মো. জহির উদ্দিন যোগদান করেছেন।

মঙ্গলবার (২৪ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার সালেহ মো.তানভীর এক আদেশে তাকে হালিশহর থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করেন।

আদেশে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. জহির উদ্দিনকে হালিশহর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরীকে পুলিশ সদর দপ্তরের আদেশে বরিশাল রেঞ্জে বদলি করায় ওসির পদটি শূন্য হয়।

খখ/মো মি

আগে৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করলো চন্দনাইশ থানা পুলিশ
পরে“পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে”-ওবায়দুল কাদের