চট্টগ্রামের ৬ উপজেলার ১৮ ইউপিতে নৌকা জিতেছে ৯টিতে, বাকি ৯টিতে স্বতন্ত্র

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রামের ৬ উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নৌকার প্রার্থী জিতেছেন ৯টিতে। অন্য নয়টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

thai foods

বুধবার (১৫ জুন) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় স্ব স্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করেন।

এতে দেখা যায়, বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়নের সাতটিতে জিতেছে নৌকা প্রতীকের প্রার্থী। অন্য ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

নৌকা প্রতীকে আওয়ামী লীগের বিজয়ীরা হলেন- খানখানাবাদ ইউনিয়নে জসিম উদ্দিন হায়দার, বাহারছড়া ইউনিয়নে তাজুল ইসলাম, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নে আ.ন.ম শাহাদাত আলম, বৈলছড়ি ইউনিয়নে মো. কপিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন ও শীলকূপ ইউনিয়নে কায়েশ সরোয়ার সুমন।

স্বতন্ত্র পদে বিজয়ী প্রার্থীরা হলেন- পুকুরিয়া ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী আসহাব উদ্দিন (বিএনপি), সাধনপুর ইউনিয়নে অটোরিকশা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন কামাল (আওয়ামী লীগ), গণ্ডামারা ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী বিএনপি নেতা লিয়াকত আলী (বিএনপি), ছনুয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীক নিয়ে হারুণ অর রশিদ (আওয়ামী লীগ), পুঁইছড়ি ইউনিয়নে অটোরিকশা প্রতীক নিয়ে তারেকুর রহমান তারেক (আওয়ামী লীগ) ও শেখেরখীল ইউনিয়নে চশমা প্রতীকের প্রার্থী মাওলানা মোরশেদ ফারুকী (জামায়াত)।

অন্যদিকে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোটরসাইকেল প্রার্থী স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রশিদ দৌলতি(বিএনপি), কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী ছাবের আহমদ (আওয়ামী লীগ), আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল, ফটিকছড়ি উপজেলা ভুঁজপুর ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী এস এম এইচ শাহজাহান চৌধুরী, হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শওকত আলম শওকত বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচনে পটিয়ার ছনহরা ও আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নে ব্যালট পেপারে ভোটগ্রহণ হলেও বাকি ১৬টি ইউপিতে ইভিএম মেশিনে ভোট হয়।

চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে ভোটার উপস্থিতিও বেশ লক্ষণীয় ছিল। সকলের সহযোগিতায় এ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে।

খখ/মো মি

আগেকুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত
পরেকরোনায় ১দিনে রোগী শনাক্ত ৩৫৭ জন