খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ ক ম সিরাজুল ইসলাম মৃত্যুবরন করছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা গেছে, রাত ৮টার দিকে তিনি অসুস্থবোধ করলে তাকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রবীণ এ আইনজীবী দীর্ঘদিন ধরে লান্স ক্যান্সার আক্রান্ত ছিলেন। গত দুই বছর ধরে কেমোথেরাপি নিচ্ছিলেন।
শুক্রবার (১৭ জুন) সকাল ১১টায় চট্টগ্রাম কোর্ট হিলে প্রাঙ্গণে তার প্রথম জানাজার পর মরদেহ গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে নেওয়া হবে।
সেখানে শ্রদ্ধা জানানোর পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
সিরাজুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।
খখ/মো মি


