সিলেটে বন্যার কারণে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

thai foods

খাসখবর শিক্ষা ডেস্কঃ সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

thai foods

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ শুক্রবার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষা শুরুর পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

তপন কুমার সরকার জানান, আসছে ঈদুল আজহার আগে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা নেই। পরিস্থিতি ঠিক থাকলে ঈদুল আজহার পরে এসএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। এ বছরের এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যেতে পারে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে প্রায় সোয়া দুই লাখ পরীক্ষার্থী কমেছে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

এবার এসএসসি পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রশ্নপত্রের এমসিকিউ অংশের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট নির্ধারিত থাকবে।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের পরীক্ষা এক দিন এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছিল। তবে এখন বন্যার কারণে সব পরীক্ষাই স্থগিত হয়ে গেল।

খখ/মো মি

আগেসিলেটের ৮০ শতাংশ এলাকা পানির নিচে
পরেভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা