শোবিজ জগতে ‘হ্যাপি কাপল’ টুটুল- তানিয়ার বিচ্ছেদ, দ্বিতীয় বিয়ে করলেন টুটুল

thai foods

খাসখবর বিনোদন ডেস্কঃ শোবিজ জগতে ‘হ্যাপি কাপল’ নামে পরিচিত এস আই টুটুল ও তানিয়া আহমেদের সংসার যে ভেঙে গেছে সে খবর এতোদিন ছিল অজানা। এস আই টুটুলের দ্বিতীয় বিয়ের খবরই জানান দিয়েছে তাদের ২৩ বছরের সংসারের ভাঙন।

thai foods

এস আই টুটুল ও তানিয়া আহমেদ শোবিজ জগতে তারা পরিচিত ছিলেন ‘হ্যাপি কাপল’ নামে। দুই দশকের বেশি সময় ধরে সংসার করেছেন। ভক্তদের কাছেও তাদের গ্রহণযোগ্যতা দারুণ। কিন্তু দাম্পত্য জীবনের লম্বা পথচলায় ছেদ টেনেছেন তারা।

কি করে আলাদা হয়ে যায় দুটি মন? কোথাও কি দ্বিধার তৈরি হয় না? কোথাও কি টান পড়ে না একসঙ্গে থেকে যাওয়ার? এ জীবন তো অনন্তকালের নয়। তবু কেন দুইদিকে বসবাসের জন্য পথ ধরা? উত্তর জানা নেই। নর নারীর মনের অদ্ভূত খেয়ালের সব উত্তর মেলে না।

মিলছে না অভিনেত্রী তানিয়া আহমেদ ও এস আই টুটুলের ২৩ বছরের সংসার ভাঙার কারণও। ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে হয় টুটুল-তানিয়ার। তাদের আছে তিন সন্তান। কেন ভেঙে গেল প্রেম করে পাতা দীর্ঘদিনের সংসার? ডিভোর্সের কারণ নিয়ে এখনও

শোবিজে আদর্শ ও সুখী দম্পতি ভাবা হতো কণ্ঠশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদকে। ১৮ জুলাই জানা গেল এস আই টুটুলের দ্বিতীয় বিয়ের খবর। তানিয়া আহমেদের সঙ্গে এক বছর আগেই বিচ্ছেদ হয়ে গেছে তার। এবার তিনি শুরু করলেন দ্বিতীয় সংসারের যাত্রা।

তানিয়ার সঙ্গে ডিভোর্স নিয়ে টুটুল কেবল এটুকু বলেন, ‘আমি তানিয়া সেপারেট ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়।’

কেন এই বিচ্ছেদের সিদ্ধান্ত, সে নিয়ে কথা বলেননি তিনি। তানিয়াও দেশি গণমাধ্যমে প্রাক্তনের জন্য দিয়েছেন শুভেচ্ছা বার্তা। ডিভোর্স নিয়ে কিছু বলেননি। নিজেদের সম্পর্কের তিক্ততার কথা হয়তো সবার সামনে এনে অতীতের সুন্দর সময়গুলোকে ধূসর করতে চান না তারা।

এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। তাদের ভক্তরাও যেন চমকে গেছেন।

এদিকে প্রাক্তন স্বামী সংগীত শিল্পী এসআই টুটুলের দ্বিতীয় বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। সোমবার (১৮ জুলাই) টুটুলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এসেছে।

এ বিষয়ে তানিয়া আহমেদ গণমাধ্যমে বলেন, ‘তার জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমি ও আমার সন্তানরাও ভালো থাকবো।’

তিনি আরও বলেন, ‘টুটুল বিয়ে করেছে সেটা নিয়ম মেনেই করেছে। তার জন্য আমার শুভ কামনা থাকলো। এখন আমার ভালো থাকাটাও বেশি দরকার। বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে। তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের এসব জানাতে চাই না। আমরা সবসময় ছেলে-মেয়েদের ভালো জিনিসিটাই শেখানোর চেষ্টা করেছি। কখনো তাদের সামনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি।’

জানা গেছে, টুটুলের দ্বিতীয় স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়া। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কে থাকছেন। কমিউনিটিতে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি তিনি বিখ্যাত একটি ঘড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এ ছাড়াও কিছুদিন বাংলাদেশের এটিএন মিউজিক ও এশিয়ান টিভিতে উপস্থাপনা করেছেন।

এসআই টুটুল জানান, নিউইয়র্কে আরটিভির ‘বাংলা গায়েন’ অনুষ্ঠানে সোনিয়ার সঙ্গে পরিচয়। পরে দুজন মিলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। গত ৪ জুলাই বিয়ে হয় তাদের। তানিয়ার সঙ্গে পাঁচ বছর আলাদা থাকার পর গত বছর বিচ্ছেদ হয় তাদের।

উল্লেখ্য, এস আই টুটুল টুটুল ও তানিয়া আহমেদ বিয়ে করেছিলেন ১৯৯৯ সালে। দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনে তাদের রয়েছে ৩ সন্তান।

খখ/মো মি

আগে৫২ বছর বয়সে এসে চতুর্থ বিয়ে করলেন জেনিফার লোপেজ
পরে২১ জুলাই প্রধানমন্ত্রী আরও ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করবেন ভূমিহীন ও গৃহহীনদের কাছে