করোনায় মৃত্যু ৪, শনাক্ত ৩৫০

thai foods

খাসখবর মহামারী ডেস্কঃ দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনাভাইরাসে ৩৫০ জন আক্রান্ত হয়েছেন এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ।

thai foods

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২১ হাজার ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৫১ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

খখ/মো মি

আগে“ধনী দেশগুলো আরও ধনী হতে চায়, তারা অন্যদের নিয়ে উদ্বিগ্ন নয়”-শেখ হাসিনা
পরেকৃষ্ণা-সানজিদাদের চুরি যাওয়া টাকার ক্ষতিপূরণ দিয়েছেন বাফুফের কিরণ