৮০টি নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন

৮০টি নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন
thai foods

খাসখবর নির্বাচন ডেস্কঃ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ৮০টি নতুন দল নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে।

thai foods

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান রোববার (৩০ অক্টোবর) আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

আর নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জানিয়েছেন ৮০টি দলের আবেদন শিগগিরই যাচাই-বাছাই করতে একটি কমিটি গঠন করা হবে। যদি কোনো দলের একটি শর্তও অপূর্ণ থাকে, তবে সেই দল নিবন্ধন পাবে না।

আগামী মে মাসের শেষের দিকে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আইনে প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য আবেদন আহ্বানের বিধান আছে।

সে মোতাবেক গত ২৬ মে দলগুলোর কাছে আবেদন আহ্বান করে ২৯ আগস্ট পর্যন্ত সময় নির্দিষ্ট দেয় সংস্থাটি। পরবর্তীতে অনেকের আবেদনের ভিত্তিতে আরও দুই মাস সময় বাড়ায় ইসি।

সর্বশেষ দল নিবন্ধনের জন্য ২০১৭ সালের ৩০ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। সময় দেওয়া হয়েছিল ওই বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত। এতে নিবন্ধন পেতে আবেদন করেছিল ৭৬টি রাজনৈতিক দল। কেএম নূরুল হুদা কমিশন নানা কারণে সবার আবেদন বাতিল করেছিল। পরবর্তীতে আদালতের আদেশে নিবন্ধন পায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম ও বাংলাদেশ কংগ্রেস।

তার পাঁচ বছর আগে ২০১৩ সালে গণবিজ্ঞপ্তি জারি করলে ৪৩টি দল আবেদন করেছিল। কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন সে সময় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সাংস্কৃতিক মুক্তিজোট-, এই দু’টি দলকে নিবন্ধন দেয়।

খখ/মো মি

আগেভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ভেঙে ৪০ জনের প্রাণহানি
পরেডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭৩