“লজ্জা থাকলে বিএনপি নেতারা পদ্মা সেতুতে ওঠার আগে প্রধানমন্ত্রী ও জাতির কাছে ক্ষমা চাইতেন”-ড. হাছান মাহমুদ

thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ পদ্মা সেতুর বিরুদ্ধে চরম অপপ্রচারকারী বিএনপি নেতাদের লজ্জা থাকলে তারা সেতুতে ওঠার আগে প্রধানমন্ত্রী ও জাতির কাছে ক্ষমা চাইতেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

thai foods

সোমবার (১৪ নভেম্বর) সকালে মিসরে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী হাছান মাহমুদ।

এ সময় সাংবাদিকরা ‘বিএনপি নেতারা পদ্মা সেতু দিয়ে ফরিদপুরের সমাবেশে যাওয়া-আসা করেছেন’- এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের আসলে লজ্জা নেই। লজ্জা যদি থাকতো তাদের বলা উচিত ছিল—পদ্মা সেতুতে ওঠার আগে আমরা যে এ নিয়ে অপপ্রচার করেছি, সেজন্য জাতির কাছে, শেখ হাসিনার কাছে ক্ষমাপ্রার্থী। লজ্জা-শরম নেই তো, সে জন্য তারা চুপিসারে পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়া-আসা করেছেন।’

ড. হাছান বলেন, ‘হার্ডিঞ্জ ব্রিজের তুলনায় পাঁচ ভাগের একভাগ টাকা খরচ হয়েছে পদ্মা সেতুতে।’

তিনি বলেন, ‘আজ প্রায় ১৪ বছর ধরেই বলে আসছে—সরকারের পতন ঘটাবে এবং পতন না ঘটিয়ে তারা ঘরে ফিরে যাবে না। অথচ প্রত্যেক সমাবেশের শেষে তারা ঘরেই ফিরে যায়। কারণ, জনগণ তাদের কাছ থেকে সরে গেছে। তারা যতই আন্দোলন করছে, তাতে আমাদের একটা লাভ হচ্ছে—আমাদের কর্মীরা চাঙা হচ্ছে এবং অপশক্তিকে মোকাবিলা করার জন্য প্রস্তুত হচ্ছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যুবলীগের সম্মেলনে লাখ লাখ যুবকের সমাবেশ হয়েছে। তাদের মতো এত হাঁকডাক দেয়নি। আর এটি আওয়ামী লীগের নয়, যুবলীগের সমাবেশ, তাতেই লাখ লাখ যুবকের সমাবেশ ঘটেছে।’

তিনি বলেন, ‘বিএনপি পরপর পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, চারবার এককভাবে আর একবার যুগ্ম চ্যাম্পিয়ন। যারা বিশ্বচোর তারা সবকিছুতেই চুরির গন্ধ খোঁজে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তো হাওয়া ভবন বানিয়ে সব ব্যবসায় টোল বসিয়ে চাঁদাবাজি করেছিল। মির্জা ফখরুল সাহেব কয়েক দিন আগে বলেছেন, সরকারের পতন হলে তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকার হবে। অর্থাৎ, হাওয়া ভবনের বিশ্বচোর আবার বাংলাদেশে আসবে এবং তার নেতৃত্বেই তারা জাতীয় সরকার গঠন করতে চায়। দেশের মানুষ এটা কখনও মেনে নেবে না।’

খখ/মো মি

আগে২০২৩ সাল ‘ক্রাইসিস ইয়ার’, মন্ত্রিসভার ৬ নির্দেশনা
পরেআজ থেকে অফিসের নতুন সময়সূচি ৯টা-৪টা