খাসখবর স্বাস্থ্য ডেস্কঃ দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬৯২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৬৯২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ঢাকায় ভর্তি ৩৭২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে নতুন ভর্তি ৩২০ জন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে।
এনিয়ে গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২১৩ জনের। সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৮৫১ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি এক হাজার ৬৩৮ জন। ঢাকার বাইরে এক হাজার ২১৩ জন।
এর আগে গত ২ নভেম্বর দেশে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৯৪ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৯ হাজার ৯৯২ জন। এর মধ্যে ঢাকায় সর্বমোট ভর্তি ৩২ হাজার ৫৩৫ জন। ঢাকার বাইরে সর্বমোট ভর্তি ১৭ হাজার ৪৫৭ জন।
একই সময়ে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৪৬ হাজার ৯২৮ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ৩০ হাজার ৭৭১ জন। সারাদেশে ছাড়প্রাপ্ত রোগী ১৬ হাজার ১৫৭ জন।
২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। আর একই বছর ডেঙ্গুতে মারা যান ১০৫ জন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
খখ/মো মি


