খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ইয়াবা কারবারির নাম লোকমান হাকিম (২৬)। সে কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের নুরুল বশরের ছেলে।
এবিষয় টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া লোকমান হাকিম একজন পেশাদার ইয়াবা কারবারি। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে টিম চন্দনাইশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ২২ নভেম্বর সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের অফিসে সামনে রাস্তায় কক্সবাজার থেকে আসা যাত্রীবাহি একটি মিনিবাসে (রেজিঃ নং-চট্টমেট্রো-জ ১১-১১২৭) অভিযান চালানো হয়। এতে লোকমান হাকিম নামের একজন যাত্রীর দেহতল্লাসী করে তার প্যান্টের পকেট থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৩ হাজার পিস ইয়াবার ওজন ৩ শত গ্রাম, মূল্য ৯ লক্ষ টাকা।
আসামির বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
২০ লিটার চোলাই মদ ৯ মাদক মামলার আসামি গ্রেপ্তারঃ
এদিকে অপর এক অভিযানে টিম চন্দনাইশ ২০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় সুজন সর্দার দুদু (৩২) নামে ৯টি মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সুজন সর্দার চন্দনাইশ থানার পূর্ব পাঠান দণ্ডির মৃত ধনা সর্দারের পুত্র।
পুলিশ জানায়, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বরকল ইউনিয়নস্থ সাথী কমিউনিটি সেন্টারের সামনে থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
খখ/মো মি


