রাঙ্গুনিয়ায় দিনে দুপুরে সন্ত্রাসী হামলায় খুন হলেন যুবক

রাঙ্গুনিয়া,দিনে দুপুরে,গুলি,সন্ত্রাসী,হামলা,লাশ
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে মো. মফিজ (৩৯) নামে এক যুবক।

thai foods

আজ শুক্রবার (৯ এপ্রিল) দিনে দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড গঞ্জম আলী সরকার বাড়ি এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।

নিহত মফিজ সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদনি বাপের বাড়ির আব্দুরের ছেলে। সে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল বলে স্থানীয়দের কাছ থেকে জানা যায়।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি গুলিতে এক যুবকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ত্রাসী হামলার খবর পেয়ে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, হত্যার কারণ তাৎক্ষনিক জানা না গেলেও ধারণা করা হচ্ছে পুর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।

থানা সূত্রে জানা যায়,নিহতের বিরুদ্ধেও থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় মামলঅ প্রক্রিয়াধীন। তাছাড়া নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খখ/প্রিন্স

আগেদেশে করোনায় আরো ৬৩ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ৭৪৬২
পরেপ্রিন্স ফিলিপ আর বেঁচে নেই