রাউজান থানার বৃক্ষপ্রেমী ওসির করা ‘ছাদ বাগান’ উদ্বোধন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার রাউজান থানার বৃক্ষপ্রেমী অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন’র উদ্যোগে থানা ভবনের ৫ম তলায় ছাদে করা হয়েছে দর্শনীয় ‘ছাদ বাগান’। এই ছাদ বাগানে রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি চারা গাছ।

thai foods

‘ছাদ বাগান’ উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় সুধী সমাবেশের।

রাউজান থানা ভবনের ‘ছাদ বাগান’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
কবীর আহম্মেদ।

১৪ জানুয়ারি (শনিবার) বিকেলে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী ও বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদ রাউজান থানার ‘ছাদ বাগান’ উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদীপ্ত সরকার-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো.আসাদুজ্জামান, রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হয়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রিদুয়ানুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় চেয়ারম্যান ও সুধীজন।

খখ/মো মি

আগেপটিয়ায় ধলঘাটে বুড়া কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, ৩৭ ভরি স্বর্ণালংকারসহ দানবাক্স লুট
পরেজাতীয় গ্রিডে যুক্ত হলো বাঁশখালীর এস আলমের বিদ্যুৎকেন্দ্র ‘এস এস পাওয়ার প্ল্যান্ট’, এপ্রিলে হবে উৎপাদন শুরু