চন্দনাইশে প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ পৃথক ৩ টি অভিযান চালিয়ে ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে।

thai foods

এ বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ‘টিম চন্দনাইশ’ পৃথকভাবে ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ১ ফেব্রুয়ারি রাত দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে
চন্দনাইশ পৌরসভার কলেজ গেইটে
সিএনজি স্টেশনের পাশে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় মোটরসাইকেল (হিরো স্প্লেন্ডার -চট্ট মেট্রো-হ-২০-৬৩৫৬) যোগে আমিরাবাদ থেকে আসা ২ জন আরোহীর প্যান্টের পকেট হতে পৃথকভাবে ৭০০ ও ৫০০ পিস (এক হাজার দুইশত ) পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকেে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামীদের নাম মোঃ এরশাদ (৩৭), পিতা-নুরুল হক, সাং-কালির ছড়া, পূর্ব পাড়া, মাছুয়াখালী, ডাকঘর-ঈদগাও ৪৭০২ থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার। মোঃ আসাদুজ্জামান (৪২), পিতা-আব্দুল মোত্তালিব, সাং-বাটাজোড়, মুচিরা, ডাকঘরঃ বাটাজোড-২২৪০, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ।

উদ্ধার হওয়া ১২০০ (এক হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ১২০ (একশত বিশ) গ্রাম। যার আনুমানিক মূল্য
৩ লক্ষ ৬০ হাজার টাকা।

পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি ভোর সাড়ে ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভাস্থ ৯নং ওয়ার্ডস্থ গাছবাড়িয়া বরুমতি ব্রীজের দক্ষিণ পাশে অভিযান চালায়। এসময় কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কের উপর ১টি সাদা রংয়ের CHERY A60 প্রাইভেটকারের (যার রেজিঃনং-ঢাকা মেট্রো-গ-৩৫-০৫৬৮) যাত্রী মোঃ সিহাব রাজ (২৯), আছলাম মিয়া প্রঃ সোহেল (২২) কে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

আসামীদের নাম মোঃ সিহাব রাজ (২৯), পিতা-মোঃ গোলজার রাজ, মাতা-নাসিমা বেগম, সাং-তালিয়া, বড় বাড়ী-রাজবাড়ী। আছলাম মিয়া প্রকাশ সোহেল (২২), পিতা-মৃত মিয়াজ উদ্দিন, মাতা-রূপজান, সাং-তালিয়া, নতুন মেডিকেল এর পাশে, উভয়ে ৯ নং ওয়ার্ড, নাগরী ইউনিয়ন, থানা-কালিগঞ্জ, জেলা-গাজীপুর।

উদ্ধার হওয়া ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ৭০ গ্রাম। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা।

পুলিশ জানায়, গত ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভাস্থ ৯ নং ওয়ার্ড পক্কিমার্কা (পায়েরা মার্কেট) সংলগ্ন কক্সবাজার- চট্টগ্রাম সড়কের নতুন ব্রীজের উপর অভিযান চালায়। এসময় যাত্রীবাহী বাস মারসার (যার রেজি: নং-চট্ট মেট্রো-ব-১১-১২১৩) যাত্রী মো: আইয়ুবের (৬০) পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

আসামীর নাম মো: আইয়ুব (৬০), পিতা-মৃত সৈয়দ আলম, মাতা-মৃত মিনারা বেগম, স্ত্রী-রহিমা খাতুন, সাং-পল্লম পাড়া, হালিমা খাতুন কলোনী, ২নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

উদ্ধার হওয়া ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ৮০ গ্রাম। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।

পরে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খখ/মো মি

আগে“সব ধর্মের উপাসনালয়ের উন্নয়নে সরকার ব্যাপক কাজ করছে”- ধর্ম প্রতিমন্ত্রী
পরেচট্টগ্রামের কোতোয়ালিতে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার