চট্টগ্রামের কোতোয়ালিতে প্রায় ২ হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

১ কেজি গাঁজাসহ গ্রেফতার হলো ১ মাদক বিক্রেতা
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে। অপর এক অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ মাদক বিক্রেতা গ্রেফতার হয়।

thai foods

এ বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির। তিনি বলেন, ‘টিম কোতোয়ালি’ অভিযান চালিয়ে ১ হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি বিকেল পৌঁনে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস পুলিশ বক্সের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে আসামী মোঃ আয়াজ (১৯) কে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ১৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আয়াজ জানায়, ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলা হতে পাইকারী মূল্যে কিনে খুচরা দামে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল।

এই অভিযানের নেতৃত্বে ছিলেন এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুকান্ত চৌধুরী।

গ্রেফতার আসামীর নাম মোঃ আয়াজ (১৯), পিতা-মোঃ শাহ আলম, মাতা-জয়নুব বেগম, সাং-পশ্চিম লেদা, মৌলভী পাড়া, ৮নং ওয়ার্ড, (মাহতালম চেয়ারম্যানের বাড়ির পাশে) থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

১ কেজি গাঁজাসহ ১ মাদক বিক্রেতা গ্রেফতার

পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি বিকেল সোয়া ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কোর্ট হিল হতে নামার পথে জহুর হকার্স মার্কেটের পেছনে ফারুকের ঝুপড়ি ঘরে অভিযান চালায়। এসময় ঝুপড়ি ঘরের ভিতর খাটের নিচ হতে ১ কেজি গাঁজা উদ্ধার এবং
আসামী মোঃ ফারুক (৪৮) কে গ্রেফতার করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন পাথরঘাটা ফাঁড়ির ইনচার্জ এসআই নয়ন বড়ুয়া।

আসামীর নাম মোঃ ফারুক (৪৮), পিতা- মৃত খোরশেদ আলম, মাতা- মৃত মাহফুজা বেগম,সাং- শহিদনগর, বাচ্চু মিয়ার বাড়ি, থানা- দাউদকান্দি, কুমিল্লা। বর্তমানে- কোর্ট হিল হতে নামার পথে জহুর হর্কাস মার্কেটের পেছনে ফারুকের ঝুপড়ি ঘর, থানা- কোতোয়ালি, চট্টগ্রাম।

আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আগেচন্দনাইশে প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
পরে“বিশ্ব দুর্নীতি সূচকে দেশকে একধাপ নামানো উদ্দেশ্যপ্রণোদিত”- ড. হাছান মাহমুদ