১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক: আগামী ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮টি বিভাগীয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

thai foods

রোববার (১৯ মার্চ) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ১৯ মে (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খখ/মো মি

আগে“ফ্রেন্ডশিপ পাইপলাইন দুই দেশের সহযোগিতার উন্নয়নের মাইলফলক”-শেখ হাসিনা
পরেচট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান