সৌদিতে ঈদের ছবি ভাইরাল হলো মাশরাফি ও তার স্ত্রী সুমির

thai foods

খাসখবর খেলা ডেস্ক: সারাদেশে আজ উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সেই তালিকায় আছেন ক্রিকেটাররাও। সারা বছর ব্যাটে-বলের ব্যস্ততা ফেলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অধিকাংশ ক্রিকেটার ফিরেছেন আপন নীড়ে। তবে দেশের বাইরে ঈদ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

thai foods

শুক্রবার (২১ এপ্রিল) সৌদি আরবে ঈদ পালন করেছেন মাশরাফি। তার আগে স্ত্রী, ছেলে ও মেয়ের সঙ্গে ওমরাহ পালন করেন। ওমরাহ পালন শেষে সেখানেই ঈদ পালন করেছেন লড়াইল এক্সপ্রেস। ঈদে কাটানো মুহূর্ত ফেসবুকে শেয়ার করেছেন মাশরাফির স্ত্রী সুমনা সুমি।

ছবিতে দেখা যায় মাশরাফি ও তার স্ত্রী দুজনেই সাদা পোশাকে বসে আছেন সাগরের পাড়ে। দুজনেই ধরে আছেন একটি গোলাপ। স্ত্রী সুমির সঙ্গে এমন রোমান্টিক ছবি নজর কেড়েছে নেটিজেনদের। বেশ প্রশংসিত হয়েছেন তারা।

জানা গেছে, সৌদি আরবে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি পরিবারের সঙ্গে পবিত্র ওমরাহ পালন শেষে সেখানেই ঈদুল ফিতর উদযাপন করছেন।

ঈদ নিয়ে ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করেছেন দিন বদলের নায়ক মাশরাফি। সেসব ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ছবিতে স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আনন্দ এবং ভালোবাসা ছড়িয়ে দিন। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক!

এর আগে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি তার ফেসবুক প্রোফাইলে স্বামী সন্তানদের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ঈদ মোবারক।

মাশরাফির আগে পরিবারসহ গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন। তবে কবে নাগাদ দেশে ফিরবেন সেটা এখনো নিশ্চিত করে জানা যায়নি।

খখ/মো মি

আগে“জাতির পিতার কন্যা হিসেবে দেশের সেবা করে যেতে চাই”-প্রধানমন্ত্রী
পরেভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন পরীমণি!