ভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন পরীমণি!

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক: ভারতে বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন ঢালিউড নায়িকা, জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ওপার বাংলার গণমাধ্যম আনন্দবাজার অনলাইন তাকে বছরের সেরা অভিনেত্রী নির্বাচিত করেন।

thai foods

অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয় গণমাধ্যমটি তাকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার তুলে দেয়। প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি।

দেশের গণ্ডি ছাড়িয়ে পরীমণিকে নিয়ে উৎসাহ গড়িয়েছে পশ্চিমবঙ্গে। এখন কাজের সূত্রে প্রায়ই কলকাতায় আসেন অভিনেত্রী। এ বছরে কলকাতায় সেরা অভিনেত্রীর খেতাবও পেলেন এ নায়িকা।

ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট সন্ধ্যা’ অনুষ্ঠিত হলো। কলকাতার পাঁচতারা হোটেল আইটিসি রয়্যাল বেঙ্গলে এক ঝলমলে সন্ধ্যায় গেল বছরের সেরা ১০ জন ব্যক্তিত্বকে সম্মাননা দিল আনন্দবাজার অনলাইন।

পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
পুরস্কার নিতে কলকাতায়ও গিয়েছিলেন এ অভিনেত্রী। এসময় বেশ উচ্ছ্বসিত দেখা যায় তাকে।

পরীমণি বলেন, আগে কলকাতাকে ‘বিদেশ’ মনে হলেও এখন আর তা হয় না। টান এখন এতোটাই বেড়ে গিয়েছে যে, ফ্লাইটও মিস করছি!
পুরস্কার নিতে মঞ্চে এসে পরীমণি বলেন, চলচ্চিত্র শিল্পে আরো এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।

এ বছর আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’-এ সেরা অভিনেতা হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। তার হাতে সেরার সম্মান তুলে দেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।

এদিন অনুষ্ঠানের সঞ্চালনা করেন আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্যপরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত।

২০১৫ সালে পর্দায় আবির্ভাবের পর থেকে আর পেছেন ফিরে দেখতে হয়নি পরীমণির। ‘ভালবাসা সীমাহীন’ ছবি দিয়ে পথ চলা শুরু। তার পরেই দৌড়।

একই বছর পরপর মুক্তি পায় ছয়টি ছবি। অল্প সময়েই দেশে মিষ্টি প্রেমের ছবির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পরীমণি। ‘আরও ভালবাসব তোমায়’, ‘নগর মস্তান’, ‘রক্ত’, ‘পুড়ে যায় মন’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’-এর মতো একের পর এক ছবিতে তার মুখ্য ভূমিকায় মুগ্ধ হয়েছেন বহু দর্শক।

খখ/মো মি

আগেসৌদিতে ঈদের ছবি ভাইরাল হলো মাশরাফি ও তার স্ত্রী সুমির
পরেরাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আজ