রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আজ

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদকাল আজ রোববার (২৩ এপ্রিল) শেষ হচ্ছে। আগামীকাল সোমবার (২৪ এপ্রিল) দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

thai foods

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কাটিয়ে আসা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের সন্তান মো. আবদুল হামিদ প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

এর আগে, আবদুল হামিদ সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমান বিদেশে চিকিৎসাধীন থাকার সময় জাতীয় সংসদের স্পিকার হিসেবে কিছুদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জিল্লুর রহমানের মৃত্যুর পর বেশ কিছুদিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করার পরে অবসরে যাচ্ছেন আবদুল হামিদ।

১৯৭০ সালে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

কিশোরগঞ্জের হাওর এলাকা থেকে ৭ বার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল হামিদ।

খখ/মো মি

আগেভারতে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন পরীমণি!
পরে১৫ আগস্টের শহীদদের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা