কক্সবাজার সৈকতে ভেসে আসা মাছ ধরার ট্রলারে মিলল ১০টি অর্ধগলিত লাশ

thai foods

খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

thai foods

রোববার (২৩) দুপুর আড়াইটার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক পয়েন্টে ট্রলারটি ভেসে আসে।

রবিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

কক্সাবাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, ২-৩ সপ্তাহ আগে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই ট্রলার থেকে ১০টি অর্ধগলিত লাশ উদ্ধার করে।

তিনি জানান, ট্রলারের ভেতর থেকে উদ্ধার প্রতিটি লাশ বিকৃতি হয়ে গেছে। প্রত্যেকের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তাদের প্রত্যেককে নৃশংসভাবে খুন করা হয়েছে।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল জানান, কিছু দিন আগে কক্সবাজার সমুদ্র উপকূলে সাগরে একটি মাছ ধরার ট্রলারে একদল ডাকাত হামলা চালায়। তখন ডাকাতরা লুটপাট করে জেলেদের খুন করেছে। তাদের ধারণা নিহতরা মহেশখালী চকরিয়া কুতুবদিয়া বা আশেপাশের এলাকার জেলে হতে পারে। তবে ফিশিং ট্রলারটির মালিকানা দাবি করে ঘটনাস্থলে কেউ আসেনি।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। ডাকাত দল গভীর সাগরে তাদের হত্যা করে ট্রলারের ভেতরে কাঠের পাটাতনে পেরেক লাগিয়ে দেয়। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে সিআইডি ও পিটিআইয়ের ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহগুলো হাত-পা বাধা অবস্থায় ছিল এবং পচে গলে গেছে। এগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত মরদেহগুলো কোথা থেকে; কিভাবে এসেছে তা জানা যায়নি। এমনকি কারো পরিচয়ও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের পর নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি এই হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হবে।

খখ/মো মি

আগে“গরমের কারণে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়েছে কিনা জানি না”- তথ্যমন্ত্রী
পরেআজ দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. সাহাবুদ্দিন