খাসখবর আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজপরিবারে আজ শনিবার প্রতীকীভাবে নতুন যুগের সূচনা হয়েছে। রাজা হিসেবে
আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করেছেন তৃতীয় চার্লস। শপথ গ্রহণের পর তাঁকে মুকুট পরিয়ে দেওয়া হয়। এরপর তিনি সিংহাসনে বসেন। পরে রানি ক্যামিলাকেও মুকুট পরিয়ে দেওয়া হয়।
আজ শনিবার দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজ্যাভিষেক হয় রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলার। তবে তিনি এই মুকুট জীবনে একবারের জন্যই পরবেন। ঘণ্টাখানেকের জন্য তিনি মুকুটটি পরবেন। খবর বিবিসি।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস যুক্তরাজ্যের রাজা নির্বাচিত হন। আজ শনিবার তিনি শপথ নেন। রাজা পবিত্র গসপেলের ওপর হাত রাখেন এবং আইন ও চার্চ অব ইংল্যান্ডকে অক্ষুণ্ণ রাখার শপথ নেন। এরপর তাকে মুকুট পরানো হয়।
ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি রাজার মাথায় সেইন্ট এডওয়ার্ড মুকুট পরিয়ে দেন। এ সময় তিনি বলেন, ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন।’
এর আগে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছেছেন রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলা। বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে করে তারা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছান।
মুকুট পরিয়ে দেওয়ার পর শুরু হয় সিংহাসনে আরোহণের পর্ব। ক্যান্টারবুরি ও ইয়র্কের আর্চবিশপ এবং তাঁদের সহকারীরা রাজাকে সিংহাসনের দিকে নিয়ে যান। এরপর সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। এটি হচ্ছে রাজ্যাভিষেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
সর্বশেষ ১৯৫৩ সালে নিজের রাজ্যাভিষেকে সেইন্ট এডওয়ার্ড মুকুটটি পরেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এবার ৭০ বছর পর তাঁর ছেলে চার্লস নিজের রাজ্যাভিষেকে মুকুটটি পরলেন।
এই মুকুট ১৬৬১ সালে তৈরি করা হয়েছিল রাজা দ্বিতীয় চার্লসের জন্য। অ্যাংলো-স্যাক্সন রাজা ও সেইন্ট এডওয়ার্ড দ্য কনফেসরের নামানুসারে মুকুটটির নাম দেওয়া হয়েছে। এডওয়ার্ড মুকুটটিকে পবিত্র স্মৃতিচিহ্ন হিসেবে বিবেচনা করা হয় এবং এটি কয়েক শ বছর ধরে রাজ্যাভিষেকে ব্যবহার করা হচ্ছে।
এর আগে যুক্তরাজ্যের রাজতন্ত্রের ৪০তম সিংহাসন আরোহী হিসেবে শপথ নেন চার্লস। ক্যান্টারবুরির আর্চবিশপ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। তিনি বলেন, রাজ্যাভিষেক শপথের আইনি প্রয়োজনীয়তা রয়েছে।
রাজাকে আর্চবিশপ বলেন, নতুন রাজা যেন তাঁর শাসনকালে আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখেন।
এ ছাড়া একজন ‘একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট’ হিসেবে দ্বিতীয় শপথও নেন রাজা তৃতীয় চার্লস।
এবারের রাজার অভিষেক অনুষ্ঠানে বিশ্বের প্রায় ১০০টি রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিত থাকছেন। এ নিয়ে সেন্ট্রাল লন্ডনে ব্যাপক নিরাপত্তায় আচ্ছন্ন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিষেক অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা ধরে চলবে, যা সামনা সামনি বসে দেখবেন দুই হাজার ৩০০ বিশেষ অতিথি।
তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক ঘিরে শনিবার (৬ মে) সকালেই শুরু হয়েছে উৎসব। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে বিশ্বনেতাদের পাশাপাশি আমন্ত্রিত দুই হাজার অতিথি উড়ে জড়ো হয়েছেন লন্ডনে।
৭০ বছর সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার ছেলে চার্লস রাজা হন। যুক্তরাজ্য ছাড়াও তিনি আরও ১৪টি দেশে তাকে রাজা হিসেবে মান্য করা হয়। চার্লস যুক্তরাজ্য ও আরো ১৪টি রাষ্ট্রের রাজত্ব পান গত সেপ্টেম্বরে, যখন তার মা এলিজাবেথ সিংহাসনে বসার ৭০ বছর পর মারা যান।
খখ/মো মি


