খাসখবর চট্টগ্রাম ডেস্ক: ঘূর্ণিঝড় মোখা’র কারণে কর্ণফুলী নদীতে আটকে পড়া গরীব অসহায় লাইটার জাহাজের শ্রমিক, সাম্পান মাঝিদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা
পুলিশ।
সাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় মোখা’য় পরিনত হওয়ায় পর থেকে প্রতিকূল আবহাওয়ার কারণে ৪-৫ দিন যাবত বঙ্গোপসাগরের সব জাহাজ কর্ণফুলী নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।
এরমধ্যে লাইটারেজ জাহাজের কর্মরত শ্রমিক ও সাম্পানের মাঝিরা বেশ কয়েকদিন যাবৎ জাহাজে আটকে পড়ে।
আটকে পড়া গরীব অসহায় লাইটার জাহাজের শ্রমিক, সাম্পান মাঝিদের পাশে সহায়তার হাত বাড়ায় চট্টগ্রাম নৌ পুলিশ। তাদের মাঝে বিতরণ করা হয় শুকনো খাবার (ছিড়া,গুড়,বিস্কুট,কলা) ও বিশুদ্ধ পানি।
আজ ১৪ মে (রোববার) বিকেল ৪টায় সদরঘাট নৌ-থানা পুলিশের পক্ষ থেকে কর্ণফুলী নদীতে অবস্থানরত পাঁচ শতাধিক জাহাজ শ্রমিক এবং সাম্পান মাঝিদের মাঝে শুকনো খাবার তুলে দেন নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম ও সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।
এ প্রসঙ্গে সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে প্রতিকূল আবহাওয়ার এসময়ে নৌ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি স্যারের নির্দেশক্রমে আমরা লাইটার জাহাজ শ্রমিক ও সাম্পান মাঝিদের শুকনো খাবার (ছিড়া,গুড়,বিস্কুট,কলা,পানি) বিতরণ করেছি।
খখ/মো মি


