খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশ যাত্রীবাহি মারসা গাড়িতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার রোহিঙ্গা নারী ইয়াবা কারবারির নাম সেতারা (৩০)। তিনি কক্সবাজারের টেকনাফ থানাধীন ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ৩২৩ নং রুমের বাসিন্দা মৃত আব্দুস শুক্কুরের মেয়ে।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা নারী ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, আজ ১২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার সময় ‘টিম চন্দনাইশ’ গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া ১নং ওয়ার্ডের সড়ক ও জনপথ অফিসের সামনে রাস্তার উপর যাত্রীবাহি মারসা গাড়িতে (যার রেজি নং-চট্ট মেট্টে-ব-১১-১২১৭) তল্লাশি চালায়। এসময় মারসা গাড়ির যাত্রী সেতারা (৩০)
নামের রোহিঙ্গা নারীর হেফাজত হতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ১০টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকের ভিতর প্রতি প্যাকে ২০০ পিস করে মোট ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল।
উদ্ধার হওয়া ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ২০০ গ্রাম। যার মূল্য ৬ লাখ টাকা।
খখ/মো মি


