ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৫১ জন

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৬৪ জন।

thai foods

এর আগে রোববার একদিনে দুই হাজার ৭৬৪ জন হাসপাতালে ভর্তি হন, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ।

সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১১৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৬৩২ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। চারজন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৪৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৭২০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৭৬৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৯ হাজার ৫৮৪ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

খখ/মো মি

আগেকক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা মা-মেয়েসহ চার জনের মৃত্যু, লক্ষাধিক মানুষ পানিবন্দি
পরে১৭ আগস্ট শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী সাড়ে ১৩ লাখ