চন্দনাইশে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা
thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

thai foods

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একটি শোক র্যালি বের করা হয়। এতে অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ অন্যান্যরা।

পরে উপজেলা মিলনায়তনে জাতির পিতার জীবন ও কীর্তির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ যখন স্বাধীনতার দার প্রান্তে, এই সময় দেশকে পঙ্গু করতে ১৪ ডিসেম্বর দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। যাতে দেশ স্বাধীন হওয়ার পরও চলতে না পারে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনতা লাভের পর যখন ঠিক ভাবে চলছিলো। তখনি পরাজিত শক্তিরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করে।

বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিচক্র শুধু ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেনি। তারা হত্যা করেছিল এদেশের মানুষের আশা-আকাঙ্খাকে। বঙ্গবন্ধুর জীবনীর ইতিহাস নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জানাতে হবে। তাঁর সম্পর্কে সঠিক তথ্য ও জীবনী তুলে ধরতে হবে শিক্ষার্থীদের সামনে।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের। এসময় এতিম ও দুস্থদের খাবার বিতরণ করা হয়।

খখ/মো মি

আগেচট্টগ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করলো শিক্ষক মঞ্জুরুল ইসলাম!
পরেশোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা