খাসখবর বিভাগীয় ডেস্ক: কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে। এসময় ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পেশাদার মাদক ব্যবসায়ীরা হলেন,
একরামুল হক (৩২) ও মোঃ সজীব(২৮)। উভয়ে চৌদ্দগ্রামের উত্তর বেতিয়ারা মজুমদার বাড়ির বাসিন্দা।
এবিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ চন্দ্র সাহা।
ওসি ত্রিনাথ সাহা বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ‘টিম চৌদ্দগ্রাম’ ১৪২ বোতল বিদেশী মদসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, আজ ২৯ আগস্ট
সকাল ৬টার দিকে ‘টিম চৌদ্দগ্রাম” গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন উত্তর বেতিয়ারা সর্দার বাড়ির পলাতক আসামী মোবারক হোসেনের বসত ঘরের পশ্চিম পার্শ্বে পুকুর পাড়ে অভিযান চালায়। ওই স্থান হতে ১৪২ বোতল বিদেশী মদসহ একরামুল হক ও মোঃ সজীব নামে ২ জন আসামীকে গ্রেফতার করেন। অভিযান চলাকালে মোবারক হোসেন (৪২), মোঃ মিজান প্রঃ নিজাম (৪১), মোঃ শামীম (৩০) ও মাহফুজ (২৫) নামে ৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
খখ/মো মি


