খাসখবর চট্টগ্রাম ডেস্ক: প্রাইভেটকারে করে ইয়াবা পাচার করাকালে ১০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আজ বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার সময় চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়ীয়া কলেজ গেইট ফুলকলি নামক দোকানের সামনে রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো: তারেক হোসেন (৩৫), চট্টগ্রামের লোহাগাড়া থানার লোহাগাড়া, সমদআলী মুন্সির বাড়ির মৃত আবু তাহেরের ছেলে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে ‘টিম চন্দনাইশ’ অভিযান চালিয়ে মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ১০ হাজার ইয়াবাসহ তারেক হোসেন নামের এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে
প্রেরণ করা হয়েছে।
খখ/মো মি


