চন্দনাইশে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৪ জন আসামী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৪ জন আসামীকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৩ বছরের সাজা প্রাপ্ত ১ জন ও ১ বছর করে সাজা প্রাপ্ত ৩ জন আসামী রয়েছে।

thai foods

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, পৃথকভাবে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত ১ জন ও ১ বছর করে সাজাপ্রাপ্ত ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চন্দনাইশ থানার মাদক মামলায় সাজা প্রাপ্ত ৪ জন আসামী হলেন- ৩ বছরের সাজা ও ১০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মোঃ মুক্তার হোসেন প্রকাশ ইমরান, (পিতা-মো: হোসেন, সাং-দোহাজারী বারুদখানা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম)।

১ বছরের সাজা ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মোঃ পারভেজ, (পিতা-আবু জাফর, সাং-উত্তর হাশিমপুর, সৈয়দাবাদ, ১নং ওয়ার্ড (বাট্টি মিয়ার বাড়ী), থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম)।

১ বছরের সাজা ও ৫ হাজার টাকা
অর্থদন্ড প্রাপ্ত আসামী রহমত আলী, (পিতা-নুরুল হাকিম, সাং-কাঞ্চননগর (শিয়াল পাড়া), থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম) ও ১ বছরের সাজা ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী দেবাশিষ মল্লিক প্রকাশ লিটন মল্লিক,(পিতা-ঝন্টু মল্লিক, মাতা-শিখা রানি মল্লিক,সাং-দোহাজারী, হাজারী বাবুর বাড়ির পার্শ্বে,সাবেক জন্টু মেম্বার বাড়ী, ৩নং ওয়ার্ড,দোহাজারী পৌরসভা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম)কে গ্রেফতার করা হয়।

খখ/মো মি

আগে“দেশে দুষ্টলোকের সংখ্যা বেড়ে গেছে, অসুরের আস্ফালন আছে”-ওবায়দুল কাদের
পরেদেশে ডেঙ্গুতে ২০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৮৯