২২৮ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত

thai foods

খাসখবর খেলা ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। বাবর আজমের দলকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল।

thai foods

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের লড়াইয়ে টিকে থাকলো ভারত। সুপার ফোরের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে রোহিত শর্মারা তুললেন ২ উইকেটে ৩৫৬ রান। অপরাজিত শতরান এল বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের ব্যাট থেকে। জবাবে বাবর-আজমদের ইনিংস শেষ হল ১২৮ রানে।

রোববার ভারতীয় ইনিংসের ২৪.১ ওভারের পর আর খেলা সম্ভব হয়নি বৃষ্টির জন্য। তার পর থেকে খেলা শুরু হয় সোমবার। এ দিনও বৃষ্টির জন্য নির্ধারিত দুপুর ৩টার সময় শুরু করা যায়নি খেলা।

বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে প্রথমে ব্যাট করে লোকেশ রাহুল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৩৫৬ রানের পুঁজি পায় ভারত। রাহুল ১০৬ বলে ১১১ ও কোহলি ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থাকেন।

৩৫৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ৪৭ রানে তিন ব্যাটারকে হারায়। ইমামুল হক ১৮ বলে ৯, বাবর আজম ২৪ বলে ১০ ও মোহাম্মদ রিজওয়ান ৫ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর ফখর জামান ও আঘা সালমান মিলে শুরুর ধাক্কা সামাল দিতে ব্যর্থ হন। দলীয় ৭৭ রানে ৫০ বলে ২৭ রান করে আউট হন।

ফখরের বিদায়ের পর কুলদীপ যাদবের ঘূর্ণিতে কুপোকাত হয় পাকিস্তানের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১২৮ রানে অলআউট হয় বাবর আজমের দল। ২২৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। কুলদীপ নেন ৫টি উইকেট।

খখ/মো মি

আগেবাংলাদেশ-ফ্রান্স যৌথ ঘোষনা: অংশীদার হিসেবে পরস্পরকে পাশে চায় ঢাকা-প্যারিস
পরেরাউজানে অপহৃত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার, অভিযুক্ত উমংচিং মারমা গণপিটুনিতে নিহত