চন্দনাইশে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী ইয়াবা নয়ন গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী ইয়াবা নয়নকে গ্রেফতার করেছে।

thai foods

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী মো: নয়ন প্রকাশ ইয়াবা নয়ন, চন্দনাইশ পৌরসভাস্থ চৌধুরী পাড়ার মৃত আমির আহাম্মদের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ‘টিম চন্দনাইশ’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ (ক)/৪১ ধারায় ১ বছরের সাজা ও ৫০০ টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মো: নয়ন প্রকাশ ইয়াবা নয়নকে গ্রেফতার করা হয়। মো: নয়ন প্রকাশ ইয়াবা নয়ন এতো দিন নাম বদলিয়ে পলাতক ছিল।

খখ/মো মি

আগেরাউজানে অপহৃত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার, অভিযুক্ত উমংচিং মারমা গণপিটুনিতে নিহত
পরেসিএনজি অটোরিকশায় হারানো ইমামের ৪৫ হাজার টাকা উদ্ধার করে দিলো হালিশহর থানা পুলিশ