সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে উচ্ছেদ করল শতাধিক অবৈধ স্থাপনা, ১০ একর খাস জায়গা উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হার্ট ফাউন্ডেশনের জন্য বরাদ্দকৃত জায়গাটি উদ্ধার করেছে জেলা প্রশাসন।

thai foods

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে পরিচালিত এই অভিযানে উপজেলার জঙ্গল সলিমপুর মৌজার বি.এস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বি. এস ৩৬০ ও ৩৬১ দাগের পাহাড় শ্রেণির এই জমি উদ্ধার করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এম মারমা, মো. রাজীব হোসেন, এস.এম.এন জামিউল হিকমা, রাকিবুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ওসি) তোফায়েল আহমেদ। এছাড়া জেলা পুলিশের ২ শতাধিক ফোর্স অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম রফিকুল ইসলাম জানান, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল ২ নম্বর সমাজ এলাকায় অবস্থিত সলিমপুর মৌজার বি.এস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বি. এস ৩৬০ ও ৩৬১ দাগের জায়গাটি দীর্ঘদিন অবৈধ দখল করে রেখে সেখানে শতাধিক বসতি স্থাপন করে দখলদাররা। আমরা সেসব দখলদারকে নিয়ম অনুযায়ী সরে যাবার জন্য বারবার নোটিশ দিয়েছি। কিন্তু তারা সরেনি। এখন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসব দখল উচ্ছেদের নির্দেশ দেয়ায় আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। দখল করা স্থাপনা গুড়িয়ে দেবার পাশাপাশি জায়গাটি কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দিচ্ছি। যাতে করে তারা আর দখল করতে না পারে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে যারা অবৈধ দখলে ছিলো তারা যদি ভূমি পাবার জন্য যথাযথ নিয়মে জেলা প্রশাসনের কাছে আবেদন করেন সে ক্ষেত্রে কোন সুযোগ থাকলে হয়ত কর্তৃপক্ষ বিবেচনা করবে।

খখ/মো মি

আগেচট্টগ্রাম চেম্বার থেকে পদত্যাগ করলেন পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর
পরে“আবারও ক্ষমতায় এলে দেশে কাঁচা রাস্তা থাকবে না”-প্রধানমন্ত্রী