চট্টগ্রামে মাদক ব্যবসাকে না বলায় ৩ বছর বয়সী শিশুসন্তানকে অপহরণ, ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: মা’কে মাদক ব্যবসায় রাজী করাতে না পেরে ৩ বছর বয়সী অবুঝ শিশুসন্তানকে অপহরণ করে এক মাদক কারবারি। এ ঘটনায় চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে নারায়গঞ্জ থেকে অপহৃত শিশু আয়শা সিদ্দিকা (৩)’কে উদ্ধার এবং অপহরণকারী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে।

thai foods

ঘটনাটি ঘটেছে গত ২৯ সেপ্টেম্বর চান্দগাঁও থানাধীন খাজা রোডের পাক্কা দোকানস্থ শফি হাজীর বাড়ীর রাসু কলোনীতে।

এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো খাইরুল ইসলাম খাসখবর ডট নিউজকে বলেন, মামলার বাদী খোরশীদা আক্তারের কাছ থেকে শিশু অপহরণের অভিযোগ পাওয়ার পরপরই ভিকটিমকে উদ্ধারের তৎপরতা শুরু করি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় ‘টিম চান্দগাঁও’ অভিযানে নামে। ২৪ ঘন্টার মধ্যে নারায়গঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মহজমপুর লাদুরচর এলাকা হতে অপহরণকারী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে তার হেফাজত হতে ৩ বছর বয়সী শিশু আয়শা সিদ্দিকাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ৩ বছর বয়সী শিশু আয়শা সিদ্দিকার মা এ অপহরণ মামলার বাদী খোরশীদা আক্তার (৩৪) পেশায় একজন গৃহিনী। বর্তমানে তিনি চান্দগাঁও থানাধীন খাজা রোড পাক্কা দোকানস্থ শফি হাজীর বাড়ীর রাসু কলোনীতে (বামের ০১ নং রুম) তার মাসহ ২ মেয়ে মাইশা (১২), আয়শা সিদ্দিকা (৩)কে নিয়ে বসবাস করেন। তার স্বামী মোঃ ফারুক (৪৫) বর্তমানে জেল খানায় আটক আছেন। অপহরণকারী মোঃ আনোয়ার হোসেনের (৪৫) সাথে জেলখানার থাকাকালীন বাদীর স্বামীর পরিচয় হয়।

সেই সূত্রে আনোয়ার জেলখানা হতে মুক্তি পেয়ে গত ২৯ সেপ্টেম্বর সকাল অনুমান সাড়ে ১০টার সময় বাদীর বর্তমান ঠিকানার বাসায় এসে তাকে মাদক ব্যবসা করার প্রস্তাব দেয়। কিন্তু বাদী খোরশীদা আসামীর মাদক ব্যবসা করার প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন বিভ্রান্তি মূলক কথাবার্তা বলতে থাকে। পরবর্তীতে বাদী তার মা ও ২ মেয়েকে বাসায় রেখে বাজারে গেলে এ সুযোগটি কাজে লাগায় অপহরণকারী।

এসময় অপহরণকারী আনোয়ার চকলেট কিনে দেবার নাম করে বাদীর ছোট মেয়ে আয়শা সিদ্দিকাকে (৩) অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

বাজার হতে এসে বাদী তার ছোট মেয়ে আয়শাকে বাসায় দেখতে না পেয়ে বড় মেয়ে মাইশার (১২) কাছ থেকে বিস্তারিত জেনে এলাকার সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেন। কিন্তু শিশু আয়শার সন্ধান না পাওয়ায় মা খোরশীদা বাদী হয়ে চান্দগাঁও থানার অপহরণ মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তভার দেয়া হয় এসআই লুৎফর রহমান সোহেল রানাকে। ঘটনাস্থলের আশপাশ এলাকাসহ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মামলার আইও এসআই লুৎফর রহমান সোহেল রানার নেতৃত্বে ‘টিম চান্দগাঁও’ তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়গঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মহজমপুর লাদুরচর এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ আনোয়ার হোসেন (৪৫)’কে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে অপহৃত শিশু আয়শা সিদ্দিকাকে (৩) উদ্ধার করা হয়।

গ্রেফতার মোঃ আনোয়ার হোসেনের (৪৫) বিরুদ্ধে সিএমপি’র কর্ণফুলী থানার মাদক মামলা রয়েছে। ওই মামলায় তিনি চার্জশিট ভুক্ত আসামি।

খখ/মো মি

আগে“যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে”-প্রধানমন্ত্রী
পরেসেপ্টেম্বরে ৬০টি হারানো মোবাইল উদ্ধার করলো ইপিজেড থানা পুলিশ