খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির কোতোয়ালী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে সিএমপির ইন্সপেক্টর এসএম ওবায়েদুল হককে।
আজ ৫ নভেম্বর (রোববার) রাতে কোতোয়ালী থানার বিদায়ী ওসি মো. জাহিদুল কবীরের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়েদুল হক দায়িত্বভার গ্রহণ করেন।
গত ২ নভেম্বর (বৃহস্পতিবার) সিএমপির এক আদেশে কোতোয়ালি থানাসহ ৪ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত এক আদেশে সিএমপির ইন্সপেক্টর এসএম ওবায়েদুল হক কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।
পুলিশ কমিশনার স্বাক্ষরিত ওই আদেশে জানা গেছে, সিএমপির পুলিশ পরিদর্শক এসএম ওবায়েদুল হক কোতোয়ালী থানার নতুন ওসি হিসাবে পদায়ন করা হয়। কোতোয়ালী থানার বর্তমান ওসি জাহিদুল কবীরকে চান্দগাঁও থানার ওসি হিসেবে পদায়ন করে। আর পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেনকে বাকলিয়া থানার ওসি পদায়ন করা হয়েছে। সিটিএসবির পুলিশ পরিদর্শক কবিরুল ইসলামকে পতেঙ্গা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।
এদিকে, চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলামকে সিএমপির ডিবি-বন্দর বিভাগে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। আর বাকলিয়া থানার বর্তমান ওসি মোহাম্মদ আবদুর রহিমকে সিটিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়। এছাড়া সিএমপিতে কর্মরত পুলিশ পরিদর্শক সাজেদ কামালকেও সিটিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, কোতোয়ালী থানার নতুন ওসি এসএম ওবায়েদুল হক ইতিপূর্বে সিএমপির হালিশহর থানায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ও শরীয়তপুর জেলায় ভেদরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। ওসি এসএম ওবায়েদুল হকের বাড়ি বরিশাল জেলার বানারি পাড়া থানায়।
খখ/মো মি


