চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ: নিহত ৩

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন তিন যুবক। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।

thai foods

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে লোহাগাড়ার পদুয়া নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়ার হাজী জালাল আহমদের ছেলে আবছার উদ্দিন (৩৫), আধুনগর ইউনিয়নের হানিফার পাড়ার আবদুল কাদেরের ছেলে মো. জুবাইর (২৫) এবং রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ধামারহাট এলাকার মো. বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তিন জনই মারা যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জিয়া উদ্দিন আহমদ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন জনকে হাসপাতালে এনেছে পুলিশ। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, ‘মোটরসাইকেল আরোহী তিন জন লোহাগাড়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খখ/মো মি

আগে“জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল হচ্ছে”- ওবায়দুল কাদের
পরে“কারসাজি করে দাম বাড়ালে জেলে পাঠানো হবে”-প্রধানমন্ত্রী