রমজানে অফিসের সময়সূচি ৯টা থেকে সাড়ে ৩টা

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক:এবার রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

thai foods

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

রমজানের প্রস্তুতি কেমন হওয়া উচিত?
রমজানে ব্যবসায়ীদের ‘ন্যায্য লাভ’ করার অনুরোধ এফবিসিসিআই সভাপতির
বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

উল্লেখ্য, রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে ১২ বা ১৩ মার্চ।

খখ/মো মি

আগে“স্মার্ট বাংলাদেশে পুলিশকেও হতে হবে স্মার্ট”-প্রধানমন্ত্রী
পরেশপথ নিলেন সংরক্ষিত আসনের ৫০ জন নারী সংসদ সদস্য