কোতোয়ালীতে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার, ২ নারী ইয়াবা কারবারিসহ গ্রেপ্তার ৪

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে
৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন নারী ইয়াবা কারবারি রয়েছে।

thai foods

বুধবার (২০ মার্চ) ভোর ৪টার দিকে কোতোয়ালী থানার কোতোয়ালী মোড় জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার চারজন ইয়াবা কারবারি হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার ৮ নম্বর ইউপির উত্তর হারবাং গ্রামের খালেদা বেগম (৩২), একই জেলার মহেশখালী উপজেলার ২ নম্বর ইউপির কালারমার ছড়া গ্রামের রেহেনা আক্তার (২২), পটুয়াখালী জেলার দুমকী থানার শ্রীরামপুর গ্রামের মো. মনির (৪৯) এবং শেরপুর জেলার সদর থানার ভারুয়া বাজার গ্রামের মো. সফিকুল ইসলাম (৩৪)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়েদুল হক জানান, ‘টিম কোতোয়ালি’
ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কোতোয়ালী মোড়স্থ জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২ জন নারীসহ ৪ জনকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৯ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন এসআই মুহাম্মদ মোশাররফ হোসেন।

খখ/মো মি

আগে“ওয়ান-ইলেভেনের কুশীলবরা ঘাপটি মেরে আছে”-পররাষ্ট্রমন্ত্রী
পরেচান্দগাঁওয়ে ১৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ কারবারি গ্রেফতার