চান্দগাঁওয়ে ১৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ কারবারি গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

thai foods

গত ১৯ মার্চ রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাসটার্মিনালস্থল স্বাধীনতা কমপ্লেক্সের দক্ষিন দিকে ভান্ডারীর টং দোকানের সামনে থেকে এবং চকবাজার থানাধীন চন্দনপুরা মাজার গলি মনু মিয়াজি লেইন ফজল মেম্বার বাড়ী থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ইব্রাহিম খলিল উল্লাহ (৩১), তাকরিমুল কাদের (৩২)।

এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাহিদুল কবির জানান, এসআই মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে ‘টিম চান্দগাঁও’ বহদ্দারহাট বাসটার্মিনালস্থল স্বাধীনতা কমপ্লেক্সের দক্ষিন দিকে ভান্ডারীর টং দোকানের সামনে হতে ইব্রাহিম খলিল উল্লাহকে এবং চকবাজার থানাধীন চন্দনপুরা মাজার গলি মনু মিয়াজি লেইন ফজল মেম্বার বাড়ী থেকে তাকরিমুল কাদেরকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ১৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়েছে।

খখ/মো মি

আগেকোতোয়ালীতে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার, ২ নারী ইয়াবা কারবারিসহ গ্রেপ্তার ৪
পরেপ্রথম ধাপে ১৫২ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৮ মে