১৭ জুন ঈদুল আজহা

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: পবিত্র ঈদুল আজহা আগামী ১৭ জুন (সোমবার) পালিত হবে। বাংলাদেশের আকাশে শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

thai foods

শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

হিজরি বর্ষপঞ্জি অনুসারে ১০ জিলহজ মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করা হয়। এদিন সারা দেশে মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহের আশায় ঈদের জামাত শেষে পশু কোরবানি করেন।

এদিকে, সৌদি আরবের আকাশেও স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৬ জুন (১০ জিলহজ) সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

খখ/মো মি

আগে“টাকা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে”-প্রধানমন্ত্রী
পরে“বেনজীর তার অভিযুক্ত অবৈধ সম্পদ সাদা করার সুবিধা পাবেন না”-এনবিআর চেয়ারম্যান